‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস চালু

১২ জুলাই, ২০১৯ ২৩:৪৫  
হজযাত্রা সহজ ও গতিশীল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস চালু করেছে। সহজে হজ যাত্রীরা যাতে সব তথ্য পেতে পারে সেজন্য ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপসটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার । তিনি জানান, হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার যাত্রা নিশ্চিত করতে এ অ্যাপস চালু করেছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল এই অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে যেকোনো স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। ডাউনলোড করলে দেশের যেকোন প্রান্ত হতে হজ ফ্লাইট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপসের মাধ্যমে হজযাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, বিলম্ব নোটিফিকেশন্স, হজ ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল ও হজ নির্দেশনা জানতে পারবেন। অ্যাপটির ডাউনলোড লিংক : https://play.google.com/store/apps/details?id=com.apsbiman.bimanhajjflights&hl=en_US